বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

একজন সাবের হোসেন চৌধুর, ঢাকা ৯ আসন

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ০৭.০১.২০২৪

 

বিজ্ঞাপন

সাবের হোসেন চৌধুরী জননেত্রী শেখ হাসিনার ১৯৯৬ সালের শত চকমকের এক চমক। তিনি বিস্মিত এক আবিষ্কার।

 

Saber Hossain Chowdhury, the highly talent warrior of Dhaka politics as wellas in business !

নির্বাচনী আসন মতিঝিল তথা ১৯৮৮ সালে সবুবাজ থানা হলে খিলগাঁও সবুজ বাগ, নাসিরাবাদ ইউপি, দক্ষিণ গাও, মান্ডা নিয়ে নির্বাচন আসন ৯ থেকে বার বার আওয়ামীলীগ প্রার্থী পরাজিত হতে থাকলে তখন ১৯৯৬ নির্বাচনের আগে কয়কজন বঙ্গবন্ধুর নীতি আদর্শের সন্তান জননেত্রী শেখ হাসিনার সাথে প্রার্থী পরিবর্তনের দবী নিয়ে উপস্হিত হন। জননেত্রী সামান্য শুনেই মন্তব্য করেছিলেন,”ইহাও আছে আমার মনে! ” প্রার্থী চমক তিনি আগেই হোম ওয়ার্ক করে রেখেছিলেন। সেই বুূ্দ্ধিদীপ্ত উচ্চশিক্ষিত খান্দানী পরিবারের দানশীল “সাবের হোসেন চৌধুরী” কে! জননেত্রী শেখ হাসিনার ১৯৯৬ লালের চকমকের ভিতর “সাবের ভাই” ছিলেন অনন্য চমক !

 

তিনি প্রচুর ভোট ব্যবধানে সাংসদ নির্বাচিত হন ! নেত্রীর আস্হা ভাজন ও ছিলেন। সাংসদ হিসাবে কঠোর পরিশ্রমে

তিনি জনগনের প্রতিশ্রুতি পূরন করেছিলেন। সাবের ভাই অনেক জনকল্যাণমুখী পদক্ষেপ নিলেন, তিনি বাসাবো খিলগাঁও চৌরাস্তায় ফ্লাইওভার, মাঠ ঘাট কালভার্ট ব্রিজ গ্যাস ওয়াসার নিরবিচ্ছিন্ন সরবরাহের দিকে নজর দিলেন।

বাসাবো খেলার মাঠ, খিলগাঁও জোড়াপুকুর মাঠ, বালু মাঠ লেক সহ উন্নয়ন, উল্লেখ্য তিনি নিজ পরিকল্পনায় প্রতিটি মাঠের চারিদিকে ব্যায়াম (হাটার জন্য) পাকা WALK WAY

করে দিলেন যার সুফল পঞ্চাশ উর্ধ ডায়েবিটিস রোগীরা পাচ্ছে, যুবকদের কথা না ই বললাম!

 

সাবের ভাই একাধারে সাংসদ, ক্রীড়া পরিচালক, ২০১৪ সালে ২৮ তম “আন্তর্জাতিক পার্লামেন্টেরী ইউনিয়নের” প্রেসিডেন্ট নির্বাচিত হন! তিনি প্রথম বাংলাদেশী যিনি এই বিরল সন্মাননা অর্জন করেন!

আমি একজন লেখক হিসাবে এবং আজীবন বঙ্গবন্ধুর রাজনৈতিক আলোকবিচ্ছুরীত পথে হেটে, বঙ্গবন্ধুর সাথে বার দশ সাক্ষাৎ সৌভাগ্য পেয়ে সেই তেজ দীপ্ত সততার আলোকবর্তিকা জাতির জনকের মুখ দেখা ও আলাপের সৌভাগ্যবান ব্যক্তি হয়ে এতটুকু বুঝেছি ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সাবের ভাই বাংলাদেশ ক্রিকেট কে বিশ্বকাপের অভিষেক করে ছিলেন এবং বেশ উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন! হয়তো তার আরও কিছু দেয়ার ছিলো।

তিনি মেয়র হওয়ার যোগ্যতা রাখতেন! অনেক কিছুতে যোগ্যতা রাখার মত একজন ব্যক্তিত্ব। মন্ত্রী মেয়র সবটাতেই তিনি যোগ্যতায় পরিপূর্ণ।

 

সাবের ভাই আরও অনেক কিছু দেশকে দিবেন সুযোগ পেলে আজ ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি শুধু আপনাদের মনে করায় দিতে চাই আমরা সেই আট দশজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা প্রাক্তন আওয়ামী প্রার্থী পরিবর্তন করে সাবের ভাইর মত কাউকে চাইতে জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলাম তারা সাবের ভাই কাছে পর্দার আড়ালেই রয়ে গেলাম, আমি ছাড়া বাকীরা বেঁচে আছে তাও সন্দেহ!

 

ভালো থাকেন সুস্থ থাকেন, গুনীর কদর করেন নিজ দেশকে ভালোবেসে!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত