জেলা প্রতিনিধি, লালমনিরহাট।।
লালমনিরহাট চাঁদনিবাজার রোডস্থ পূর্বদিকের আবাসনে আগুনে পুড়ে গেছে সরকারি আবাসন প্রকল্পের ৫টি ঘর। সোমবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পৌরসভার ৭নং ওয়ার্ড সংলগ্ন ৯নং ওয়ার্ডের ২নং আবাসন প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার কাজিরুল্লা জানান- সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই আবাসন প্রকল্পের শাহিনুর নামে এক ব্যক্তির ঘরে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের লিডার কাজিরুল্লা বলেন- রান্না করা চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এ অগ্নিকাণ্ডটি হয়েছে।
- উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান সরকার বলেন- চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫টি পরিবারের ৫টি ঘর পুড়ে গেছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খুব দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করা হবে।


