বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

পোষ্ট ট্রামটিক স্ট্রেস ডিজঅর্ডার

আপডেট:

কোনো ব্যক্তি যখন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্যোগ বা বড় ধরনের বিপদের মুখোমুখি হন, তখন তিন ধাপে এর প্রতিক্রিয়া দেখা যায়। প্রথম ধাপে তিনি বোঝার চেষ্টা করেন বিপদটি কী এবং এটি কতটুকু ক্ষতি করবে? দ্বিতীয় ধাপে এ দুর্যোগের কারণে তার শারীরিক ও আবেগের প্রতিক্রিয়া ঘটে; যেমন ভয় পায়, পালিয়ে যায়, রেগে যায় বা কেঁদে ফেলে। তৃতীয় ধাপে সে তাৎক্ষণিকভাবে বিপদ থেকে বাঁচার চেষ্টা করে। স্মৃতিতে এই অভিজ্ঞতাটি রেখে দেয় পরবর্তী সময়ে সে কীভাবে রক্ষা পাবে সে জন্য। এগুলো দুর্যোগের সাধারণ প্রতিক্রিয়া।অপ্রত্যাশিত দুর্ঘটনা ও বিপদ ঘটে যাওয়ার মুহূর্তের পর থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে দেখা দিতে পারে তীব্র মানসিক চাপ (অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডার), কনভার্সন ডিজঅর্ডার (হিস্টিরিয়া), সাময়িক উন্মাদনা (ব্রিফ সাইকোসিস), আতঙ্ক (প্যানিক ডিজঅর্ডার), দুশ্চিন্তা, অস্বাভাবিক শোক, আচরণ, কথা বলা ইত্যাদি। দুই সপ্তাহ পর থেকে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে দেখা যায় আঘাত-পরবর্তী মানসিক চাপ (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার), বিষণ্নতা, অপরাধবোধে ভোগা ইত্যাদি।পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের (পিটিএসডি) ক্ষেত্রে ফ্ল্যাশ ব্যাকের মতো দুর্যোগ বা দুর্ঘটনার স্মৃতি বারবার মনের মধ্যে আসতে থাকে আর তৈরি হয় মনের ক্ষত।পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের শুরুটা হয় দুর্যোগের অনেক পরে আর স্থায়িত্বও হয় অনেক দীর্ঘ। এ সমস্যায় দুর্যোগ স্মৃতি বারবার মনে পড়া, দুর্যোগসংশ্লিষ্ট উদ্দীপককে এড়িয়ে চলা, অতিমাত্রায় সজাগ থাকা, খিটখিটে হয়ে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া ইত্যাদি লক্ষণ থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত