মেঘের সাথে
————————- ☁️☁️☁️
আকাশে মেঘেরা ভেসে বেড়ায়- এই নিয়ে কতো কবিতা, গান, সাহিত্য, গল্প কিংবা শিল্পীর আঁকা ছবি তার কোন হিসেব নেই। প্রত্যেকের মত আমারও মনের ভিতর মেঘের একটা কল্পনার অবয়ব/ছবি ভেসে বেড়ায় সব সময়। এ ধরণের ব্যাপারগুলো যার যার নিজস্বতা। এইতো ২/১ দিন আগে প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে বান্দরবানের আলীকদম হতে থানছি যাচ্ছিলাম। দূর থেকে মেঘ দেখে দারুন ভালো লাগছিলো। কখনোবা পাহাড়ের উপর দিয়ে আমরা চলেছি -নিচে মেঘ দেখা যাচ্ছে, কখনোবা উপরে। দারুন উপভোগ করছিলাম চোখে দেখা ছবির প্রতিটা ফ্রেম। একপর্যায়ে চলে এলাম মেঘের ভিতর, মেঘের দেশে মেঘের সাথে। সে অন্যরকম অনুভূতি সব সময়ের মতো।তবুও আমার বারবার অনুভব হচ্ছিলো কিছু কিছু সৌন্দর্য দুর থেকে উপভোগ করাই ভালো। সৌন্দর্যের মাঝে থেকে এর ব্যাখ্যা বা উপভোগ করাটা অনেক কঠিন। এটা হয়তো আমার অক্ষমতা.
সংগ্রহ :ফেইসবুক
মেঘের সাথে —রুবেল
আপডেট:

