ফেনী পৌরসভা গাছটি সংরক্ষণ ও এটি রোগ নির্নয়ে বোটানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের গবেষণার জন্য পত্র পেরন করে ঐতিহ্য ও সংস্কৃতি ধারক গাছটি বয়স নিধারন করতে পারে।
ফেনী শহরের ব্যস্ততম ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ-সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে আছে বিরল প্রজাতির প্রচীন এক গাছ। এ গাছটি কোন জাতের বা বয়স কত সে সম্পর্কে জানে না স্থানীয়রা। অনেকের মতে, গাছের বয়স ৩০০ বছর হলেও আসলে এর বয়স নির্ধারণ করা কঠিন। কারণ ফেনীর জনপদ বিভিন্ন নামে প্রায় ৪০০ থেকে ৪৫০ বছরের পুরোনো। সুতরাং, গাছটির বয়স ৩০০ বছরের বেশি হতে পারে। আর এ গাছকে ঘিরে রয়েছে নানা ইতিহাস ও ঐহিত্য।ফেনী শহরের ব্যস্ততম ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ-সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে আছে বিরল প্রজাতির প্রচীন এক গাছ। এ গাছটি কোন জাতের বা বয়স কত সে সম্পর্কে জানে না স্থানীয়রা। অনেকের মতে, গাছের বয়স ৩০০ বছর হলেও আসলে এর বয়স নির্ধারণ করা কঠিন। কারণ ফেনীর জনপদ বিভিন্ন নামে প্রায় ৪০০ থেকে ৪৫০ বছরের পুরোনো। সুতরাং, গাছটির বয়স ৩০০ বছরের বেশি হতে পারে। আর এ গাছকে ঘিরে রয়েছে নানা ইতিহাস ও ঐহিত্য।স্থানীয়রা জানায়, ফেনী শহরের দাউদপুর এলাকায় জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে সুবিশাল প্রাচীন গাছটি প্রজন্ম থেকে প্রজন্ম দেখে আসছেন তারা। গ্র্যান্ড ট্রাংক রোডটি শেরশাহর আমলে নির্মাণ হয়েছে। তখন সড়কটি গ্র্যান্ড শেরশাহ রোড হিসেবে পরিচিত ছিল। কালের পরিবর্তনে রোডটি ট্রাংক রোড নামে পরিচিত। তখনকার সময়ে সড়কটি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন হয়ে জোরারগঞ্জ গিয়ে যুক্ত হয়। বর্তমানে সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত।সরেজমিনে জানা যায়, গাছটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। যা পুরো জেলা জুড়ে আলোচিত। এ গাছ শুধু ফেনী নয়, আশপাশের জেলাতেও নেই। ফলে গাছটি জুড়ে সবার মধ্যে কৌতূহল বিরাজ করছে। এ গাছের জন্য ঐ স্থানটি এখন দাউদপুর বড় গাছ নামে সবার কাছে পরিচিত। আমেরিকা প্রবাসী এফ,ডি,সি প্রতিষ্ঠাতা গোলাম মাওলা চৌধুরীর জানান, আমার বাবা-দাদাও গাছটি এমন দেখেছেন। কিন্তু গাছটির জাত ও বয়স কিছুই আমাদের জানা নেই।তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে এমন গাছ এখন আর কোথাও দেখা যায় না। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঐতিহাসিক নিদর্শন এ গাছটি সংরক্ষণ করা আবশ্যক। এ গাছ শুধুমাত্র অক্সিজেন দেয় না, সঙ্গে অতীতের অনেক ঘটনার সাক্ষী বহন করছে।
ফেনী পৌরসভা বিরল প্রজাতির বৃক্ষটি সংরক্ষণ করবে কি
আপডেট:

