*সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ কর্তৃক ৩,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার। মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর অফিসার ও ফোর্সদের সহায়তায় ইং২৫/০৫/২০২৫ ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি বাকলিয়া থানাধীন এক্সেস রোড লন্ডন বেকারীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ এয়াকুব আলী (৩২) ও ২। মোঃ নজরুল ইসলাম (৩৩) দ্বয়ের দখল ও হেফাজত হতে ক) ৩,৫০০(তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং খ) ০১(এক)টি ছাই রংয়ের TOYOTA SALOON CAR, যাহার রেজিঃনং-সিরাজগঞ্জ-গ-১১-০০০২ উদ্ধারপূর্বক জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় স্বীকার করে যে, তারা উভয়েই পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে কমমূল্যে সংগ্রহ করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত কারযোগে বহন করে চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-২৯, তারিখ- ২৬/০৫/২০২৫ খ্রি:, ধারা-৩৬(১) সারণির ১০(খ)/৪১; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে।

