সোনাগাজী মডেল থানা পুলিশ এবং র্যাব-৭ চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জুলাই রাতে চট্টগ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামশেদ কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী জামশেদ আলম ওরফে জসিম (৫২) সুজাপুর গ্রামের ওয়ালী ভুইয়া বাড়ির মৃত বদিউজ্জামান এর পুত্র।ডবলমুরিং থানার মামলা নং ০২(০৯)০৮, ধারা – বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ (বি) মামলায় চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল তাকে ০৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অর্থ দন্ড প্রদান করেন। পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দিক নির্দেশনায়, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুমিদ রায়হান, অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন’র সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

