বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আমার কাগজের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা সেমিনার

আপডেট:

ফেনীতে গতকাল ডাঃ সাজ্জাদ মিলনায়তনে আমার কাগজের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্রের স্বাধীনতা সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন গণতন্ত্রকে শক্তিশালী ও মজবুত করতে হলে পেসাদারিত্ব, অনুসন্ধানী, তথ্যবহুল সংবাদ রাষ্ট্রের জন্য কল্যাকর।সংবাদপত্রে পুরো প্রক্রিয়াটি চেক ব্যালেন্সের মধ্যে থাকে। সংবাদপত্রের মাধ্যমে যত বেশি তথ্য পাবে ততবেশী ভুল বুঝাবুঝির অবসান হবে।যেগুলো জনগণকে জানানো দরকার সে তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে উদ্যোগ প্রকাশের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিশেষ অতিথির বক্তব্যে ( ডিডিএলজিডি) ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আর্টিকেল ৩৮ গণতন্ত্র ও সাংবাদিকতার নিশ্চিত করেছে। কিন্তু রাষ্ট্রীয় বিশ্বপোষকতায় এবং নানা কারণে সাংবাদিকদের নানা প্রলোভনে ও লিখনীতে ও প্রকাশ রোধে চেষ্টা করে আসছে। বিএনপির জেলা যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, লোভ, অনৈতিক সুবিধা দিয়ে ও ভয় ভীতি দেখিয়ে সাংবাদিকদেরকে গত ১৬ বছর দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এতে রাষ্ট্রের বিপুল ক্ষতি হয় বলে তিনি মনে করেন। তিনি সাগর রুনির উদাহরণ টেনে বলেন যারা নির্বিক সাংবাদিকতা করেছে তাদেরকে মৃত্যুবরণ অথবা ঘুম ও খুনের শিকার হতে হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল ফেনী সিভিল সার্জন রুবায়েদ বিন করিম অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, ফেনী জেলা জামাতের প্রচার সম্পাদক আব্দুর রহিম, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ,কে,এম আবদুর রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন মিমি ও দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি আলাউদ্দিন। সভাপতিত্ব করেন ফেনী সময়ের সম্পাদক সাহাদাত হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত