গতকাল ফেনী জেলা ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করে শহীদ শাওন চত্বরে। বিক্ষোভ মিছিলটি টাংক রোড হয়ে শহরে প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে তরে এসে মিলিত হয় শাওন চত্বরে। ফেনী জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, ছাগলনাইয়া ছাত্রদল , সোনাগাজী, ফুলগাজী পরশুরাম, দাগনভূঞা, উপজেলার ছাত্রদলের নেতা, কর্মীরা অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল পাটোয়ারী যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী, ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব ফেনী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গাজী হাবিবুল্লাহ মানিক তার বক্তব্যে বলেন বন্যচোর গত ১৬ বছর বেশিরভাগ সময় সরকারি তাদের ছাত্র সংগঠনে ছাত্রলীগের আশ্রয় নিয়ে রাজনীতি কারী কিছু দুষ্কৃতিকারী সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। গণতন্ত্রের অত্যন্ত প্রহরী বিএনপি’র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করছে। বাংলাদেশ জাতীয়বাদী দল আর অঙ্গ সংগঠনসমূহ ধৈর্য ধরে রয়েছে কিন্তু সে ধৈর্য কতদিন থাকবে তা সময় বলে দেবে। তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করলে ছাড় দেবে না জাতীয়বাদী দল ও তার অঙ্গ সংগঠন ফেনী জেলা ছাত্রদল।

