বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক সকালের কন্ঠ
গতকাল ফুলগাজী বাজার পুরাতন মেইন রোড এর উত্তর প্রান্তে ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ত্রান বিতরণের উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার নাসির উদ্দীন সহ আরও অনেকে।এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মেদ ভুঁইয়া,সদস্য সচীব নুরুল হুদা শাহীন এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জাতীয়তা বাদী দলের আহ্বায়জ ফখরুল ইসলাম(ভি,পি) স্বপন।সিঃযুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ(সাবেক চেয়ারম্যান)আনন্দ পুর ইউনিয়ন,যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম(জি,এস) মন্টু,সদস্য সচীব আবুল হোসেন ভূৃঁইয়া(সাবেক চেয়ারম্যান) ফুলগাজী সদর ইউনিয়ন। বক্তারা মুহুরী নদী খনন সহ টেকসই বেড়িবাঁধ দিয়ে প্রতি বছর মুহুরীর করাল গ্রাস থেকে ফেনী বাসীকে মুক্ত করার জোর দাবী জানান।অনুষ্ঠান শেষে ত্রান সামগ্রী বিতরন করা হয়।এতে যেই পরিমান ত্রান প্রধান অতিথি সাথে নিয়ে এসেছেন তাহা বিতরন শেষে যারা পাননি তাদের কে ফুলগাজী সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ভূৃঁইয়া আশ্বস্ত করে বলেন যারা ত্রান পান নি তাদের কে আমি আপনাদের সকল কে আপনাদের চেয়ারম্যান থাকাকালীন সময় জানি সময় নিয়ে আমার পক্ষ থেকে আপনাদের দিকটা বিবেচনায় নিয়ে সাহায্য পৌঁছে দিবো।
ফুলগাজী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কেন্দ্রীয় যুবদলের সভাপতির
আপডেট:

