সোনাগাজীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫জুলাই) সকালে সোনাগাজী মো. ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী মো. ছাবের মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজীর বৈজ্ঞানিক কর্মকর্তা মিহির হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. হিজবুল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি এবং উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা খায়রুল বাসার।মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং সোনাগাজী পৌর এলাকার হাওয়ায় সড়কের দুই পাশে ৫০টি তালের চারা রোপণ করা হয়।

