বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফুলগাজী উপজেলার প্রতারক জাল কবির হাতকড়া নিয়ে পালিয়েছে

আপডেট:

ফুলগাজীর কুখ্যাত মামলাবাজ ও জালিয়াত কবির আহম্মদ ওরফে ‘জাল কবির’কে মঙ্গলবার সন্ধ্যায় ছাগলনাইয়া থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে হাতকড়া পরানো হয়।তবে তাকে থানায় নেয়ার পথে গ্রামের একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যায় কবির। হামলাকারীরা মূলত কবিরের সহযোগী ছিল বলে ধারণা করছে পুলিশ।পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার একটি গণধর্ষণ মামলার আসামি কবিরকে গ্রেফতারে গেলে স্থানীয় কয়েকজন তার মুক্তির জন্য পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলায় পুলিশের অভিযান ব্যাহত হয় এবং তারা কবিরকে ছিনিয়ে নিয়ে যায়।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চার নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কবির অন্তত ৩০টি হয়রানিমূলক মামলার বাদী এবং ১২ থেকে ১৫টি মামলার আসামি। জাল দলিল তৈরি ও জমিজমা সংক্রান্ত প্রতারণার অভিযোগে তিনি এলাকায় ‘জাল কবির’ নামে পরিচিত।এ ব্যাপারে ছাগলনাইয়া সার্কেলের এএসপি জানান, কবিরকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত