প্রেস বিজ্ঞপ্তি: গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলা ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) রাতে ফেনীর ট্রাংক রোডে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি-(এবি পার্টি) ফেনী জেলা।এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ কারীরা।অতিথি হিসেবে উপুস্থিত থেকে এবি পার্টির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা,ও নেতৃবৃন্দ ঘরে বসে থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহিন সুলতানি,সহ দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম,সদস্য সচিব অধ্যাপক রেজওয়ানুল খায়ের, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ,হাফেজ কামরুল, সদস্য সাইদুল হক মিলন,এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ,নারী নেত্রী জোহরা আক্তার ডলি, প্রমুখ।।

