বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী জেলায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন প্রস্তুতিমূলক আলোচনা

আপডেট:

আগামী সোমবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে আজ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি, জেলা সংগঠক ও সমর্থকরা অংশগ্রহণ করেন। ১৭ জুলাই বৃহস্পতিবার সভায় সভা সঞ্চালনা করেন সালেহ উদ্দিন শাওন, সোহরাব হোসেন শাকিল ও মিরাজ হোসেন। আলোচনায় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সফর সুষ্ঠু ও সফল করার জন্য সার্বিক প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করেন সাবেক জেলা সমন্বয়ক মুহাইমিন তাজিম, ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সংগঠক বদরুদ্দোজা নোবেল, সায়েম চৌধুরী, শরিফুল ইসলাম ও জিয়া উদ্দিন এবং ছাগলনাইয়া জাতীয় নাগরিক কমিটির আফতাব উদ্দিন।
সভায় এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে গণসংযোগ, স্বাগত মিছিল, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বক্তারা বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের জুলাই স্পিরিট সহ সাংগঠনিক শক্তি ও দলীয় ঐক্যের বহিঃপ্রকাশ।সবশেষে, একটি সমন্বিত প্রস্তুতি কমিটি গঠন করা হয়, যারা আগমন উপলক্ষে সার্বিক আয়োজন তদারকি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত