বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনীতে ৩ বিচারকের অপসারন জেলা জজ বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট:

১আগস্ট -২৫,ফেনীতে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আহত ও নিহতদের দায়েরকৃত মামলায় আসামিদের অল্পসময় জামিন প্রদানের প্রতিবাদে জুলাই আহত ও শহীদ পরিবারের পক্ষ থেকে ফেনী ৩১ জুলাই জেলা জজ বরাবর স্মারক লিপি প্রদান করেছেন জুলাই আগস্টের আহত ছাত্র নেতৃবৃন্দ।
তারা বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালে মহিপাল সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদকারী ছাত্রদের উপার বরবোরচিত হামলা চালিয়ে অনেকে নিহত এবং অনেকে আহত হয়ে এখনো মানবেতর জীবন যাপন করছেন অথচ ঐ সকল দায়েরকৃত মামলায় আসামীরা স্বল্প সময় জামিন লাভ করে বীর দর্পে চলাচল করছেন এবং জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বলেন- ২ শতাধিক আসামি ইতিমধ্যে যামিন লাভ করেছে।
নেতৃবৃন্দ বলেন, গ্রেফতারকৃত আসামিরা সহজে এবং স্বল্প সময় জামিন যাতে না পায় সেজন্য তারা জেলা জজ বরাবর স্মারকলিপি দিয়ে প্রতিবাদ করেছেন। তারা ফেনী কোটের তিনজন বিচারকের অপসারণের দাবি করেছেন। এর পূর্বে ছাত্রনেত্রীবৃন্দ ফেনীর শহীদ মিনারে প্রতিবাদ সভা এবং মিছিল সহকারে জেলা জজ বরাবরে স্মারক লিপি প্রদান করেন। তিনজন বিচারক হলেন-চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট সাইফুল এলাহী, সিনিয়র জুডিশিয়াল আখতার জাবেদ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মিনহাজ রহমান।
তারা প্রবিচারক দের প্রত্যাহার এবং জুলাই হত্যাকারীদের জামিন দিয়ে ফ্যাসিস্টদের আশ্রয় দেওয়া এবং জনগণের ন্যায়ের আকাঙ্ক্ষাকে অপমান করায় মানববন্ধন কর্মসূচি পালন করে সকালে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত