ফেনী জেলা পরিষদ কর্তৃক আয়োজিত “তারুণ্যের কণ্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫” এর
শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক- উপসচিব (ডি ডি এল জি), ফেনী পৌরসভার প্রশাসক ও জেলা পরিষদ-ফেনীর প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. বাতেন মহোদয়। জেলা পরিষদ-ফেনীর আয়োজনে ও জেলা প্রশাসন-ফেনীর সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় – ফেনী ডিবেট ফোরাম ও ফেনী জেলা নিরাপদ সড়ক আন্দোলন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাঈল হোসেন মহোদয়, ফেনী সদর সার্কেল আরিফুল ইসলাম আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা- আই সি টি) ফাতিমা সুলতানা। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতে ইসলামী ফেনীর আমীর মুফতি আবদুল হান্নান, খেলাফত মজলিসের ফেনীর সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমেদী, ছাত্র প্রতিনিধি, সুধীসমাজ, সাংবাদিক ও বিভিন্ন উপজেলার সরকারি-বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী।
জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫” এর শুভ উদ্বোধন
আপডেট:

