বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম চুরি বেড়ে গেছে

আপডেট:

ফেনী পৌরসভার মধুপুর ১৫ নং ওয়ার্ড জিলানী পাড়া মোখলেছুর রহমান সড়কে স্কুল-কলেজ ছুটি হওয়ার আগে ও পরে রাস্তার আশপাশে ঘুরঘুর করে বখাটেরা। তাদের হাত থেকে রক্ষা পেতে অভিভাবকরা মেয়েদের বিদ্যালয়ে আনা-নেওয়া করেন।স্থানীয়রা জানান, এদের চলাফেরায় বিরক্ত পথচারী ও আশপাশের বাসিন্দারা। কিশোর গ্যাংয়ের কারণে রাস্তায় একা চলা দায় নানা কটুক্তি অঙ্গভঙ্গি করে। দলবেঁধে আড্ডাবাজি ও মাদকে সেবন অভিভাবকরা ছেলে সন্তানদের নিয়েও থাকেন উদ্বিগ্ন। মোখলেছুর রহমান সড়কে স্থানীয় একব্যাক্তির কবুতরের খামার ছিল তাও রাতের আঁধারে কিশোর গ্যাংয়ের ছেলেরা চুরি করে নিয়ে যায় বলে অনেকের অভিযোগ। এছাড়াও বিভিন্ন পুকুরে জাল ফেলে ‘মাছ চুরি সহ মধুপুর জিলানী পাড়া একাধিক দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক তিনি অসহায়ত্বে কথা বলেন, মধুপুরে কিশোর গ্যাং সদস্যরা ইদানিং বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছে। বিষয়গুলো স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের জানালে কিছু দিন বন্ধ থাকে, পরে আবার শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত