বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

উপজেলার লেমুয়া অবৈধ দোকানপাট উচ্ছেদ ও জরিমানা

আপডেট:

ফেনী সদর উপজেলার লেমুয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদ ও জরিমানা। ফেনী সদর উপজেলার সহকারী ভুমি কমিশনার সজীব তালুকদার বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও অবৈধ দোকানপাট নির্মাণ করে। খুদে ব্যবসায়ী ও প্রভাবশালী মহল পনি নিষ্কাশনের ব্যাঘাত সৃষ্টি করে। তিনি ড্রেনের জায়গা দখল না করার জন্য সবাইকে অনুরোধ করেন । ড্রেনের জায়গায় স্ট্রাকচার হলে ড্রেন পরিষ্কারের সুযোগ থাকে না, এতে পরিবেশ দূষিত হয়।লেমুয়া বাজারের দুইজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বার বার বলা সত্ত্বেও স্ট্রাকচার না সরানোয় আজ বিকালে অপসারণ করা হয়েছে। এই ড্রেনের উপর দাঁড়িয়ে দুর্গন্ধযুক্ত ও নোংরা পরিবেশে খাবার বিক্রয় করায় সতর্কতামূলকভাবে অপর এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত