বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপরিচ্ছন্নতায় অসন্তোষ : সিভিল সার্জনের

আপডেট:

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতায় অসন্তোষ সিভিল সার্জন, জনবল সল্পতায় হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।৭ আগষ্ট (বৃহস্পতিবার) নবনির্মিত ভবনের সামনে আসতেই চোখ পড়ে মূল ফটকের পিলারে বড় অক্ষরে লিখা বিএনপির স্লোগান, যাহা ভবনের সৌন্দর্য নষ্ট করছে। এছাড়াও সামনের বাগান এবং পুরাতন ভবনের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতায় অসোন্তষ প্রকাশ করেন, এবং দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে রুগীদের খোঁজ খবর নেয় এবং নতুন এক্স-রে মেশিন স্থাপনের কারিগরী বিষয় দিকনির্দেশনা প্রদান করে।এসময় শিশুদের ১ ডোজ টায়োপেড টিকা প্রদান করতে গুরুত্বারোপ করেন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া জানান, যেকোনো সময় উদ্ধোধন হতে পারে ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবনটি, এছাড়া বন্যার পানি থেকে গুরুত্বপূর্ণ মালামাল রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং যথাযথ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জনবলের অভাবে হিমশিম খেতে হচ্ছে। আউট সোর্সের মাধ্যমে নিয়োগকৃত জনবল যথার্থ নয়। এছাড়াও তিনি জানান,নতুন ভবনের নীচতলায় আধুনিক লেবার ওয়ার্ড স্থাপন হবে , যাতে গর্ভবতী মায়েরা উপকৃত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত