বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

জন প্রত্যাশা ভারতীয় আগ্রাসন ও চিকেন নেক ফেনী সরকারের করণীয় শীর্ষক আলোচনা

আপডেট:

ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে গতকাল ভারতীয় আগ্রাসন সরকারের করণীয় চিকেন নেক ফেনী শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন এডভোকেট মেজবাহ উদ্দিন খান সঞ্চালনা করেন এডভোকেট মোরশেদ। ফেনী জেলার সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় বলেন আগ্রাসন প্রতিরোধ করতে হলে নিজেদেরকে দেশপ্রেমিক হতে হবে। ভু রাজনৈতিক অবস্থার কারণে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সেনানিবাস স্থাপন প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা মনে করেন। বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনীকে অধিকতার শক্তিশালী করতে হবে। ভারতের পুস ইন বিগত সরকারের উপর একক আধিপত্য বিস্তার করে সেনাবাহিনীকে শক্তিশালী না করে ভারতের অন্যায় আবদার মেনে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। একজন ব্যবসায়ী দাবি করেন ভারতীয় চ্যানেল এখনো বাংলাদেশের চলে কিন্তু বাংলাদেশের কোন চ্যানেল ভারতে চলছে না। এর জন্য দায় কারা। ফেনীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তারা বলেন ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই অথচ এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল তারা বর্তমান সরকার ও আগামীতে যারা সরকার গঠন করবে অবিলম্বে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী, ফেনী জেলা জামাতের আমির আব্দুর রহিম, দৈনিক সকালে কণ্ঠের সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার (বুলেট) ফেনীবারের সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, বাংলাদেশ প্রতিদিনের ফেনী জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,এডভোকেট বাবু মজুমদার সহ অনেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত