বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সোনাপুর বাজার থেকে ৬ জন কিশোর গ্যাং সদস্য আটক

আপডেট:

প্রেস বিজ্ঞপ্তি
সোনাপুর বাজার থেকে ০৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়।প্রাথমিক ভাবে জানা যায় তাহারা এলাকায় দাঙ্গা হাঙ্গামা ও ত্রাস সৃষ্টি সহ নানা অপরাধ কর্মে লিপ্ত আছে।অভিযানকালে বিভিন্ন জনসমাগম স্থলে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়।পরবর্তীতে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত