সংবাদ বিজ্ঞপ্তি
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ছাগলনাইয়া বিওপির টহল দল কর্তৃক ১২ আগস্ট মঙ্গলবার ০৬:৩০ ঘটিকায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী বাগানবাড়ি নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদক নিয়মিত মামলার মাধ্যমে নিকটস্থ থানায় জমা করা হয়েছে। এ সময় বিজিবি কর্তৃক জানানো হয় সীমান্তে রুখে দিব মাদকের পাচার। এই মূল মন্ত্র ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ
আপডেট:

