গতকাল মঙ্গলবার ফেনী পৌর প্রশাসক গোলাম মোঃ আব্দুল বাতেন অবৈধ ফুটপাত দখলমুক্তের অভিযান পরিচালনা করেন। ফেনী শহরের নাভি মূল জিরো পয়েন্ট থেকে অভিযানটি শুরু হয়ে বড় মসজিদ পর্যন্ত পরিচালিত হয়। অবৈধ ভেন ব্যবসায়ী ও ফুটপাত দখলকারীদেরকে জরিমানা ও মালামাল সহ আটক করে। ফেনী পৌরসভার ১ নং ওয়াডের গুরুত্বপূর্ণ ট্রাংক রোডের দুই প্বাশে অবৈধ দখলকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়াতে যানজট লেগে থাকে। অবৈধ সিএনজি কারনে ও যানজটের সৃষ্টি হয়। পৌর প্রশাসক বারবার দাগিত দাওয়ার পরেও তারা কর্ণপাত করছেনা।পৌর প্রশাসক বাতেন দৈনিক সকালের কন্ঠ অনলাইন বলেন যে কোন মূল্যে ফুটপাত দখল মুক্ত করতে হবে। জনগণের সেবক হিসেবে এটি তার দায়িত্ব। তবে অনেক ধরনে তদবির ও নানা চাপে তিনি অনেক গুলো পরিকল্পনা নিলেও বাস্তবায়নে করতে হিমসিম খেতে হচ্ছে। এই অবৈধ দখলকারীদের থেকে ফেনী পৌরসভার অভিযান পরিচালনায় ও যানজট নিরসনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সহ গণমাধ্যমের সহযোগিতা আশা করেন।

