বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনীতে শ্রী কৃষ্ণের আবির্ভাব জন্মাষ্টমী পালিত

আপডেট:

ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী জেলা সনাতন ধর্মাবলম্বীদের আচারের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণে অর্বিভাব ও মঙ্গল শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে ফেনী জেলা পুজা উৎযাপন কমিটি। সকালে ফেনী ট্রাংক রোডে সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গল শোভাযাত্রটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।গতকাল শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক উপ সচিব গোলাম মোহাম্মদ বাতেন। ফেনী শহরস্থ শ্রী শ্রী জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত জন্মাঅষ্টমী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা উপপরিচালক স্থানীয় সরকার জনাব গোলাম মোঃ বাতেন (প্রশাসক ফেনী পৌরসভা) ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান সিদ্দিকী (সদর সার্কেল) সহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফেনী পুজা উৎযাপন কমিটি নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত