বার্তা সম্পাদক ফয়েজুর রহমান : ফেনীর সর্ব বৃহৎ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বলপয়েন্টের আজ ছিল ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বলপয়েন্টের সভাপতি কবিকুল শিরমনি ওবায়েদ মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন বলপয়েন্ট সম্পাদক কবি ইকবাল আলম ও কবি কামরুন্নেসা মনি। নানা প্রতিকুলতা পেরিয়ে সাফল্যের সাথে দুর্বার গতিতে এগিয়ে চলার জন্য উপস্থিত সকলেই বলপয়েন্ট নির্বাহী কমিটির প্রশংসা করেন। অন্যান্য প্রায় পঞ্চাশ জনেরও অধিক কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ম পানাউল্লাহ , কবি সাঈদ লিটন , কবি শাহীন সামি হক , কবি সাহদাত মাহমুদ সিদ্দিকী , কবি ফজলুল মল্লিক , কবি সুমন ইসলাম , কবি সাইফুল আলাম , কবি ও গায়ক জামসেদ ইকবাল , কবি ও গায়ক শাহ আলম , কবি শিখা সেন গুপ্তা , কবি রুম্পা হক , কলামিস্ট ইমরান ইমন ও দৈনিক সকালের কন্ঠের বার্তা সম্পাদক ও কবি ফয়েজুর রহমান সহ আরো অনেকে। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমাংশে ছিল সেমিনার যেখানে বাংলা ভাষা ও কবিতার ক্রমবিকাশের ধারা নিয়ে ঢাকা ও নোয়াখালী থেকে আসা আলোচকগন এবং স্থানীয় প্রতিষ্ঠিত কবিরা অংশ নেন।
দ্বিতীয় পর্বে ছিল কবিতা গান গল্প আড্ডা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সবশেষে ছিল হৈ-হুল্লোড় খানাপিনা দিয়ে শেষ হয়।
কবি সাহিত্যদের সংগঠন বলপয়েন্টের_জন্মদিন_উদযাপন
আপডেট:

