বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সাবেক ৪ এমপি নিজাম হাজারী, আলা উদ্দিন নাসিম সহ ২৬৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট:

ফেনীতে সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন স্থানীয় ব্যবসায়ী মো. জামাল উদ্দিন গাজী।আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শিরীন আখতারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতা রয়েছেন।বাদীর অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার অবস্থান কর্মসূচিতে যোগ দিলে আসামিরা অস্ত্রসহ হামলা চালায়। ওই সময় গুলিতে তিনি গুরুতর আহত হন। শরীরের বিভিন্ন স্থানে গুলি ও আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাঁকে মৃত ভেবে রেখে যায় হামলাকারীরা।এ ঘটনায় বাদী প্রথমে থানায় এজাহার দায়ের করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে আদালতের শরণাপন্ন হয়ে এই মামলা দায়ের করেন।আদালত মামলাটি গ্রহণ করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত