বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সোনাগাজীতে থানার প্বাশে দুর্ধর্ষ চুরি ৩ কোটি টাকার মালামাল নিয়ে চম্পট

আপডেট:

নুর উল্ল্যা সোনাগাজী :
সোনাগাজী মডেল থানার ৫০০ মিটার দূরত্বে সোনাগাজীর প্রসিদ্ধ ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান ভাই-ভাই স্টোরে চুরির ঘটনা ঘটেছে।ঘটনার সময় চোরেরা দোকানের দুইটি গেইটের পাঁচটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা নতুন-পুরাতন মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ দোকানের মালিকের দাবী প্রায় ৩ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল। থানার নিকটে এই ধরনের চুরি জনমনে প্রশ্নের জন্য দিয়েছে। সিসি টিভি ফুটেজ চোরদের মালামাল নিয়ে যাওয়া দৃশ্যটি ধরা পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত