ফেনীতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। পৌরসভা প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মোহাম্মদ বাতেন।স্থানীয় প্রাণীপ্রেমী সংগঠন ফেনী এনিমেল লাভার্স টিমের সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন প্রদান করা হয়।
পর্যায়ক্রমে এ ক্যাম্পেইনের মাধ্যমে পৌরসভার ১৮টি ওয়ার্ডের সব বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিনের আওতায় আনা হবে।ফেনী জহিরিয়া মসজিদের কয়েকজন মুসল্লী জানান, শহরের রামপুর রাস্তার মাথায় থেকে ভূঁইয়া বাড়ির জামে মসজিদ ও ইসলাম পুর রোডে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ফজরের নামাজের মুসল্লি ও ভোরে হাঁটতে বের হওয়া মানুষজন ভয়ে থাকেন।পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, কুকুরের কামড় ও আঁচড় থেকে বাঁচার জন্য এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। সব কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে জলাতঙ্ক ঝুঁকি কমে আসবে।।
ফেনী পৌরসভার বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
আপডেট:

