গতকাল ২৯.০৮.২৫ তারিখে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড এ অবস্থিত রঘুনাথপুর নামক এলাকায় নদী থেকে বালি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নদী থেকে অবৈধভাবে ২ টি ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলনপূর্বক নদীর পাড় ভরাট করে মাছ চাষের উদ্দেশ্যে দিঘী তৈরী করা হচ্ছে দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় পুলিশ ফোর্সসহ এ অভিযান পরিচালনাকালে কাউকে আটক করা যায় নি।২ টি ড্রেজার মেশিন এবং আনুমানিক ৬০০০০ঘনফুট বালি জব্দ করা হয়েছে এবং স্থানীয় জিম্মায় দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দখল হয়ে যাওয়া খাস জমিতে অবস্থিত পুকুর এর মাছসমূহও জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় ড্রেজার মেশিনের পাইপসমূহ ধ্বংস করা হয়েছে। ড্রেজার মেশিন, জব্দকৃত বালি এবং মাছ স্থানীয়ভাবে নিলামের উদ্যোগ গ্রহন করা হচ্ছে। যারা সরকারী জমি দখল করে দিঘী বানানোর চেষ্টা করেছিলেন তাদের নাম সংগ্রহ করে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রায়শই সরকারী জমি কেটে মাছের প্রজেক্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসন কর্তৃক কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে দখল করা পুকুরগুলোর মাছ স্থানীয়ভাবে নিলাম এর মাধ্যমে বিক্রয়পূর্বক সরকারী কোষাগারে প্রদান করা হবে। এ বিষয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সকলকে সতর্ক করা হলো।
ধন্যবাদ।
জনসেবায় প্রশাসন।

