গণঅধিকার পরিষদের সভাপতি হক নুরের ওনুরুলপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার বিকেলে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলা ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, জেলা সংগঠক আবদুল্লা আল জোবায়ের, শাহওয়ালী উল্যাহ মানিক, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, জাতীয় যুব শক্তির সংগঠক পারভেজ আহমেদ, এনসিপির সোনাগাজী উপজেলা যুগ্ম-সমন্বয়কারী মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালমান হোসেন, সোহরাহ হোসেন শাকিল ও জুলাইযোদ্ধা ইকরাম মাসুদ খান পারভেজ প্রমুখ।সভায় বক্তারা বলেন, “৫ আগস্ট কারা শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, সেটা কারও অজানা নয়।তারা অভিযোগ করেন, নতুন করে ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু নুরুল হক নুর নন, ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামী আমীর শফিকুর রহমান, জাতীয় পার্টির মহাসচিব হাসনাত আবদুল্লাহ এমনকি নাহিদ ইসলামের ওপরও হামলা হতে পারে।
বক্তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ভিপি নূরের ওপর যে বর্বরতম হামলা হয়েছে, আমরা মনে করি এটি আওয়ামী লীগের ষড়যন্ত্রের একটি অংশ।তাদের দাবি, আওয়ামী দোসররা এখনো রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সক্রিয় রয়েছে। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন উপদেষ্টা—আসিফ নজরুল, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—নিযুক্ত করা হয়েছে গণহত্যাকারীদের বিচারের লক্ষ্যে। কিন্তু সরকারের নীলনকশার কারণে আন্দোলনের নেতাদের ওপর হামলা করে বিপ্লবীদের দমনের চেষ্টা চালানো হচ্ছে।
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আপডেট:

