স্বল খরছে গ্রামের ও শহরে কিভাবে অতি সহজে বিরোধ বিবাদ নিষ্পত্তি করে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা পেতে পারে তার জন্য ২০০৬ সরকার গ্রাম আদালত প্রতিষ্ঠা করে। এই কার্যক্রমকে আরো গতিশীল করতে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় গ্রাম আদালত সক্রিয়করনে ৩য় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে অংশীজনদের সাথে আলোচনা জন্য ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সুযোগ জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে শীর্ষক আলোচনা আয়োজন করে। ফেনীতে বিভিন্ন উপজেলার টিএনও ও ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যানরা তাদের বর্তমান অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা ভয়ের কারনে ও স্থানীয় টাউট বাটপারদের কারনে বিচার কার্য সক্রিয় করা যাচ্ছে না বলে মত প্রকাশ করেন। ফেনী পৌরসভা প্রশাসক ও উপ সচিব গোলাম মোহাম্মদ বাতেন বলেন সমস্যা থাকবে তা আমলে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন জনগণকে বুজিয়ে বিচার প্রক্রিয়া সংযুক্ত করে মামলার জট ও হয়রানি কমাতে হবে। তাহলে এটি জনগনের মাঝে আস্থা ও নির্ভরতা সৃষ্টি করবে। কৌশল গ্রহণ করে এটি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্য সমস্যা গুলো কি ভাবে নিরসন করা যায় তার সারসংক্ষেপ উপস্থাপন করে সেই বিষয়গুলো সমাধান করতে নির্দেশ দান করেন। গ্রাম আদালতে ৩য় প্রকল্পের কো -পার্টনার ইউরোপিয় ইউনিয়ন ও ইউ এন ডিপি।

