বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

চুরি হওয়া মোটর সাইকেল ও কানের দুল উদ্ধার

আপডেট:

স্টাফ রিপোর্ট নুর উল্ল্যা :উত্তর চরচান্দিয়া নতুন সওদাগর হাট সংলগ্ন জনৈক আঃ কুদ্দুসের বাড়িতে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনাগাজি মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে চোরাই একটি ১৬০ সিসি হোন্ডা হরনেট মোটরসাইকেল ও একটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম তারেক রহমান(৩২)। সে পশ্চিম চর চান্দিয়া গ্রামের কোরবান আলী মিয়ার পুত্র। জানা যায়, সে একজন পেশাদার চোর।উল্লেখ্য, গত ২৭/০৮/২০২৫ তারিখ রাতে আঃ কুদ্দুসের বিল্ডিং এর সিড়ি ঘরের দরজা দিয়ে কৌশলে অজ্ঞাত নামা চোর প্রবেশ করে চুরি সংঘটিত করে।এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন যে, চোরেরা মটরসাইকেল, ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ২২ লাখ টাকার সম্পদ চুরি করেছে।তবে মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় শুধুমাত্র একটি মোটরসাইকেল এবং একটি স্বর্ণের কানের দুল চুরি হয়েছে। পরে বাদীও উহা স্বীকার করে।পুলিশ দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার রহস্য উদঘাটন করে। ৩১ আগস্ট রাতে থানার এএসআই তসলিম হোসেন এর নেতৃত্বে একটি দল উক্ত চুরির ঘটনার সাথে জড়িত আসামীকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে উক্ত চোরাই মাল উদ্ধার করে।
তাকে ০৫ দিনের রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত