বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

অবৈধ সিএনজি ও অটোরিকসা নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক মতবিনিময়

আপডেট:

জনগণের ভোগান্তি কমাতে যানযট নিয়ন্ত্রণে ফেনীর জনগণের ক্ষোভে সৃষ্টি হয়। বিষয়টি অনুধাবণ করে ফেনী জেলা পুলিশের এসপি হাবিবুর রহমান হকার নিয়ন্ত্রণে এনে প্রশংসিত হন। তিনি সকলের সাথে মতবিনিময় করে করনিয় নির্ধারণ পৌর প্রশাসক DDLGD উপসচিব গোলাম মোহাম্মদ বাতেন বলেন তিনি বিষয়টি বিভিন্ন গণমাধ্যম দেখে প্রতিকার সচেষ্ট হন। কিন্তু এর সাথে অনেক গুলো সরকারে মন্ত্রনালয়ের জড়িত থাকায় সেই তড়িৎ পদক্ষেপে নিতে সময় লেগেছে। দৈনিক সকালের কন্ঠ অনলাইন অনেক বার এই বিষয় নিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। ফেনী শহরে অবৈধ সিএনজি,অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আজ ২৩ অক্টোবর ২০২৫ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী শহরের অবৈধ সিএনজি, অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান পুলিশ সুপার, ফেনী।
এ সময় উপস্থিত ছিলেন জনাব গোলাম মোঃ বাতেন উপ-পরিচালক স্থানীয় সরকার,জনাব মোঃ সাইদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মুঃ সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ সাংবাদিক, রাজনৈতিক,সিএনজি মালিক সমিতি, অটোরিকশা মালিক সমিতি ও ভ্যান মালিক সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত