বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনীতে বিজিবি ভারতীয় শাড়ী, তৈরি পোশাক, গরু জব্দ ১ কোটি ২০ লক্ষ টাকার

আপডেট:

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস বিফিংয়ে এসব তথ্য জানানো হয়।অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা চোরাচালানের মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত