আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গতকাল শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি বিষয় সাংবাদিকদের অবহিত করতে মতবিনিময় করছে ফেনী জেলা যুবদলের। আয়োজনে। ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সামাজিক উন্নয়ন কাজ, গরীব মানুষের জন্য এক টাকার বাজার ও ওয়েব সাইট উদ্বোধনসহ তিনদিনের নানা কর্মসূচি পালন করা হবে।উক্ত কর্মসুচি গুলো নিয়ে ঘোষণা করেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার। তিনি ফেনীতে কর্মরত সকল সাংবাদিকদের তাদের নেওয়া কর্মসুচি প্রচার করতে অনুরোধ জানান। তিনি বলেন নতুন বাংলাদেশ গড়তে যুবদলের বিশেষ ভুমিকা নিতে হবে।জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মামুন, সদস্য বেলাল হোসেন।সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা তথা যুবদলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে মানুষের মন জয় করে আগামী নির্বাচনের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

