বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

জজকোর্ট সেরেস্তা এনামুল হকের ফেনী সদরের ফতেহপুর রেল লাইন পাশে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট:

ফেনী ফতেয়পুর রেললাইন গাছের সঙ্গে জজকোর্ট সেরেস্তা এনামুল হকের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিবরনে যা জানা যায় বেলা বাড়ার সাথে জনৈক ব্যাক্তি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকারে উঠলে অনেক এসে হাজির হয়। মাদক ও অপরাধীদের বিচরণ এই পথ দিয়ে রাতে মানুষ চলাচল করতে ভয় পায়। এটিকে কোন পক্ষ কাজে লাগিয়ে এই ঘটনা হতে পারে বলে অনেক বলেছে। তবে পুলিশ গোয়েন্দা শাখা, ডিবি, পিবি আই বিষয়টি ক্ষতিয়ে দেখছে। দুপুরের দিকে জেলার সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস সংলগ্ন এলাকার লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত এনামুল হক একই উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ড্রাইবার ফজলুল হকের মেঝো ছেলে আলিমুদ্দিন ফেনী শহরের এলাকার বাসিন্দা।নিহতের ছেলে সৈকত জানান, সকাল ৭টার দিকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ঘটনাস্থলে গাছের সঙ্গে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।এদিকে ঘটনাস্থল থেকে এনামুল হকের লাশ উদ্ধার ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ফেনী মডেল থানার পুলিশ। ধারনা করা হচ্ছে গলায় জামা পেঁচিয়ে অনেক ধস্তাধস্তি শেষে তাকে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন,তদন্ত ছাড়া তাৎক্ষণিক কিছু বলা যাচ্ছে না।এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে তেমন কোনো তথ্য দিতে পারেননি। ফলে বিষয়টি নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তদন্তে প্রকৃতঘটনা বেরিয়ে আসবে।।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত