শারমিন সুলতানা : ২৬ ডিসেম্বর ২০২৫
লিও ক্লাবের প্রাক্তন সভাপতিদের সংগঠন পিপি ফোরামের আয়োজনে ফেনী লিও পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেনীর সনাক্রস্থ বুলবুল রিসোর্টে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ফোরামের সভাপতি আব্দুল কাইউম মজুমদারের সভাপতিত্বে ও সৈয়দ আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি ফোরামের সভাপতি শেখ বদরুল হাসান মামুন। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর রিজিওন চেয়ারপারসন লায়ন ওমর ফারুক ভূঞা বেলাল, লায়ন মহিনুর জাহান লাবনী, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন মোরশেদ হোসেন, সেন্ট্রালের সভাপতি লায়ন ফারুক আহমাদ, সিটির সভাপতি লায়ন আলহাজ্ব দীন মোহাম্মদ, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর পিপি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঞা, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের আইপিপি লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, সিটির আইপিপি লায়ন অ্যাডভোকেট পার্থপাল চৌধুরী, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, প্রাক্তন লিও ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী,সামাজিক সংগঠক আসাদুজ্জামান দারা, দৈনিক স্টার লাইন পত্রিকার জসিম মাহমুদ, ফেনী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আতিয়ার সজল, বুলবুল কটেজের সত্ত্বাধিকারী শাহাদুল হক বুলবুল, প্রাক্তন সভাপতি আব্দুর রহিম চৌধুরী নয়ন, প্রাক্তন সভাপতি এম এ মোরশেদ শিবলী, এমদাদ হোসেন, জাফর আহমেদ ভূঞা, সৈয়দ রইসুল ইসলাম রিমন, আবুল কালাম আজাদ, মীর হোসাইন মাসুদ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদমান ফুয়াদ ফারাবি,
এখন টিভি ফেনী জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, সামাজিক সংগঠক শরিফুল ইসলাম অপু, ওসমান গণি রাসেল, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার মোহাম্মদ আজহার, সেন্ট্রাল লিও ক্লাবের আইপিপি ফাহিম মোরশেদ, মুহুরী লিও ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এনাম, সেন্ট্রাল লিও ক্লাবের প্রেসিডেন্ট এসজেড অপুসহ
প্রমূখ। এছাড়াও লিও ক্লাবসমূহের , ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারী, ট্রেজারার সহ লিওবৃন্দ উপস্থিত ছিলেন।লিও ফোরামের আনন্দঘন এই পুনর্মিলনী উপলক্ষে একটি মনোরম স্মরণিকা প্রকাশ করা হয়।লিও ফোরামের আয়োজন এ অনুষ্ঠানে লায়ন সদস্য ও তাঁদের পরিবার এবং লিও সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ মিলে প্রায় তিনশত জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে লিওদের বিভিন্ন ইভেন্ট, গান, নৃত্য পরিবেশন, রেফেল ড্রসহ বিভিন্ন প্রতিযোগিতার উপভোগ্য আয়োজন ছিল।
ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতিদের সংগঠন পিপি ফোরামের পুনর্মিলনী উৎসব- ২০২৫ উদযাপিত
আপডেট:

