বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফেনীতে ৩৫ জন মনোনয়ন দাখিল বিএনপির ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট:

শারমিন সুলতানা ২৯ ডিসেম্বর ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। একইসময় ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ও ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।ফেনী -২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়েছেন কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলাম থেকে এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টি থেকে মোতাহের হোসেন চৌধুরী, গণমুক্তি জোট থেকে মাহবুব মোর্শেদ মজুমদার, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ নাজমুল আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেস থেকে মো. ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও স্বতন্ত্র হিসেবে নিজাম উদ্দিন ভূঞা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ একরামুল হক ভূঁঞা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সামসুদ্দিন মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী (বাসদ) থেকে জসিম উদ্দিন, খেলাফত মজলিশ থেকে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদ থেকে মো. তারেকুল ইসলাম ভূঞা, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার, ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো. হারুনুর রশিদ ভূঞা।এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী ও মো. ইসমাইল। অন্যদিকে, ফেনী-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. হাসান আহমদ, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান, জামায়াতে ইসলাম থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আলী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, ও সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে খালেদ মাহমুদ ও জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।উল্লেখ্য, ফেনীর তিনটি আসনে ৪৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন । মনোনয়নপত্র দাখিল করেছেন : ফেনী- ১ আসনে ১০ জন, ফেনী-২ আসনে ১৪জন এবং ফেনী- ৩ – ১১জন । মোট ৩৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত