বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম এর শীতবস্ত্র বিতরণ

আপডেট:

ফেনী শহর প্রতিনিধি, ০৪ জানুয়ারি ২০২৬
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক। সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান ফারুক ভূঁইয়া, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, যুবদল নেতা ইহতেশাম উদ্দিন ভূইয়া, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম।
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম ফেনী জেলার সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন এর সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।উল্লেখ্য, জেলার ছয়টি উপজেলায় প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা ওমর ফারুক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত