শীতে মৌসুমে কৃষি জমির টপসয়েল কাটার ধুম পড়ে। গতানুগতিক অভিযান পরিচালনা করে উপজেলা নীর্বাহি কর্মকত্তা। মুল আসামিদের সনাক্ত না করে ও এস্কাভেটর জব্দ না করে অকেজো করে পেলে রেখে আসা হয়। পরবর্তীতে মৌসুমে তা আবার মাটি কাটা কাজে ব্যাবহার হয়। এই নাটকের অবসান কখন হবে ফেনী কৃষকেরা জানতে চায়। যতগুলো এস্কাভেটর রয়েছে তার তালিকা কি আছে জেলা প্রশাসকের নিকট। যদি থাকে যে এস্কাভেটর মাটি কাটার কাজে ব্যবহারিত তা বাজেয়াপ্ত করে বিভিন্ন পৌর প্রশাসক কে হস্তান্তর করতে করলে কৃষক জমি রাক্ষা পাবে বলে স্থানীয় জনগণ মনে করে। ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে ফুলগাজী উপজেলার বৈরাগপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১/০১/২৬) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কাভেটর অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৈরাগপুর এলাকায় ফসলি জমির উর্বর টপসয়েল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলে ব্যবহৃত ০১টি এস্কাভেটর জব্দ করে অকেজো করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ফুলগাজী উপজেলার অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা প্রতিরোধ অভিযান
আপডেট:

