ফেনী জুলাই আন্দোলন শহিদ মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেনারেল মাসুদ,নিজাম হাজারী সহ ২১৭ জনের গ্রেফতারী পরোয়ানা জারি করছে আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাসান এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার পুলিশ রিপোর্ট (তদন্ত প্রতিবেদন) আদালতে উপস্থাপিত হলে বিচারক তা আমলে নেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ মোট ২১৭ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়: গত ৪ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে মাসুম সহ ১১ জন যুবক গুলিতে নিহত হন। এই ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করে। মামলার আসামিরা বর্তমানে পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানায় তা কার্যকরের জন্য পাঠাতে বলেন।আদালত সংশ্লিষ্ট আইনজীবী এডভোকেট মেজবাউদ্দিন জানান, এই আদেশের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো। পলাতক আসামিদের গ্রেপ্তারে এখন আইনানুগ ব্যবস্থা ত্বরান্বিত হবে।
মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী
আপডেট:

