বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফেনী বার্তার আয়োজনে প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

আপডেট:

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণ সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সাপ্তাহিক ফেনী বার্তার উদ্যোগে সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।স্মরণ সভায় বিশেষ অতিথি থেকে সৃতি চারণ মুলক বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও এয়াকুব নবী, সদস্য কামরুল হাসান মাসুদ, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও যুগ্ন- সাধারণ আহবায়ক রশিদ আহম্মেদ মজুমদার, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব নুর আজম, ফেনী জজ কোটের সিনিয়র আইনজীবি এম. এ মোর্শেদ।
ফেনী বার্তার নির্বাহী সম্পাদক এম. এমরান পাটোয়ারী সার্বিক তত্ত্বাবধানে ও স্টাফ রিপোর্টার জহিরুল হক মিলন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাফর উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম. এ হাসান, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব এর সভাপতি আতিয়ার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আলম রেজবি প্রমুখসহ রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও শহরের ব্যবসায়ীবৃন্দ।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি ফেনী জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হেসেন মজুমদার।স্মরণ সভায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব তার বক্তৃতায় বলেন, আমার নেত্রী ফেনীর গর্ব বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় আমি ফেনী বার্তার প্রতি কৃতজ্ঞ এবং এই আয়োজনের জন্য সাংবাদিক মীর হোসেন মীরুকেও ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমরা ছোটবেলা থেকে স্লোগানে শুনতাম ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা। ১৯৮৮ সাল থেকে বেগম জিয়ার সাথে আমার পরিচয় ছাত্রদলের নেতা হিসেবে। তার কাছে আসা। পরবর্তীতে মেয়র হওয়ার পর আরো তার সাথে ঘনিষ্ঠ হই। আমরা উনাকে বলতাম আপনি আমাদের গর্ব, ফেনীর মেয়ে বলে। তিনি বলতেন, আমি সারা দেশের, আমার কাছে দেশ বড়, এজন্যইতো তার মৃত্যুতে স্মরণকালের এই বিশাল জানাযাই প্রমাণ করে যে তিনি একজন সফল দেশনেত্রী। তার ইন্তিকালে দেশ একজন আপোষীর নেত্রীকে হারিয়েছে, তার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নেব এটাই হোক আজকের শপথ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত