রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জোহরার ধানে শীষে ভোট অবৈধ তালাক সংসদ সদস্য মজনুর সহযোগিতা

আপডেট:

ফেনী ০১ আসেনর সংসদ সদস্য রফিকুল আলম মজনু বিএনপি চেয়ারম্যান তারেক জিয়ার উপহার ও বিবি জোহরার খোঁজ নিতে তার বাড়িতে যান। গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তিনি যে নির্যাতনের স্বীকার হন, তা ফেনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন ধানে শীষে ভোট দেওয়া তার নাগরিক অধিকার। তারা জরাজীর্ণ ঘরটি সংষ্কার করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। তার তিনটি শিশু সন্তানের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। গতকাল থেকে বিএনপি স্থানীয় জেলা, কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ জোহরাকে দেখাতে যান। আমরা বিএনপি পরিবারের মিথুন বলেন-‘মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবার টির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ। জানা যায় স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের বিষয়টি শরিয়তসম্মত কিনা তা যাচাই প্রক্রিয়াধীন। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত