ফেনীর দাগনভূঞা থানা চত্বর সংলগ্ন একটি পুকুর থেকে শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা ৫ মিনিটে বিপুল পরিমাণ লুট হওয়া কার্তুজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ প্রতীক্ষিত এই অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১২ বোর শর্টগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভবন থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার পর থেকেই নিয়মিত মামলার ভিত্তিতে পুলিশের অনুসন্ধান তৎপরতা চলমান ছিল। এরই ধারাবাহিকতায় একটি গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, থানা ভবনের পাশের ওই পুকুরেই লুট হওয়া অস্ত্র ও গুলি লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরের পানি সেচে ফেলার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হলে একপর্যায়ে উত্তরের পাড়ের কাঁদা মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এই কার্তুজগুলোর সন্ধান মেলে। উদ্ধার হওয়া ২১৯ রাউন্ড গুলি বর্তমানে সুরক্ষিত হেফাজতে নেওয়া হয়েছে। তবে ৫ আগস্টের ঘটনায় লুট হওয়া অবশিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য গোলাবারুদ সম্পূর্ণরূপে উদ্ধারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
ফেনীতে লুট হওয়া ২১৯ রাউন্ড গুলি উদ্ধার
আপডেট:

