নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১০ মার্চ, ২০২৬
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) পরিচালিত এই অভিযানে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, লেমুয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে একটি চক্র আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানকালে ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের আসাদ উল্লাহর ছেলে মো: কামাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।দণ্ডাদেশ উপজেলা নীর্বাহি কর্মকতা যে কোন মুল্যে মাটি কাটা রোধ করা হবে বলে জানান ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০১৩)’ অনুযায়ী অভিযুক্ত মো: কামাল উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনোভাবেই ফসলি জমির ক্ষতি করতে দেওয়া হবে না।
ফেনীর লেমুয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
আপডেট:

