শনিবার, মার্চ ১৪, ২০২৬

অপসাংবাদিকতার শিকার ফেনী জেলা” বিএনপি নেতা মাসুদ “নেপথ্যে চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্র ​

আপডেট:

​সারমিন সুলতানা , ফেনী |
​ফেনী জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ঠিকাদার মাসুদের বিরুদ্ধে গত দুইদিন আগে ‘ফেনী কণ্ঠস্বর’ নামক একটি সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করে জনমনে বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ‘হলুদ সাংবাদিকতা’র আশ্রয় নেওয়া হয়েছে।অনুসন্ধানে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় মূলত সাবেক জেলা ছাত্রদল সভাপতির সাথে একটি ‘মোটরসাইকেল চোর’ চক্রের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল নেতা যখন চিহ্নিত হুন্ডাচোরদের সাথে তর্কে লিপ্ত ছিলেন, তখন কথিত ‘ঠিকাদার’ স্বপন সেখানে এসে বাধা দেন এবং চোরদের পক্ষ নিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।এ সময় বিএনপি নেতা ও ঠিকাদার মাসুদ চোরদের পক্ষ নেওয়ায় বাধা দিলে এবং অন্যায়ের প্রতিবাদ করলে স্বপন ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।কথিত ঠিকাদার স্বপনের পরিচয়
​সংবাদ মাধ্যমে যাকে ‘ঠিকাদার স্বপন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তার পেশাগত পরিচয় নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে:
​স্বপন মূলত সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন থেকে বিতাড়িত হয়ে দীর্ঘকাল প্রবাসে ছিলেন।
​বিগত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করতে শুরু করেন।​বর্তমানে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
​মিথ্যা তথ্যের প্রতিবাদ
​ঠিকাদার মাসুদ জানান, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বিশেষ মহলের ইন্ধনে ‘ফেনী কণ্ঠস্বর’ তার বিরুদ্ধে কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। উক্ত প্রতিবেদনে যাকে ব্যবসায়ী বা ঠিকাদার হিসেবে তুলে ধরা হয়েছে, তার সাথে মাসুদের কোনো ব্যবসায়িক বিরোধ নেই; বরং অপরাধীদের প্রশ্রয় দেওয়া রুখে দেওয়াতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।
​এলাকার সচেতন মহল ও বিএনপি নেতাকর্মীরা এ ধরণের অপসাংবাদিকতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে চোর ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত