ফেনী: ফেনীর সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, দৈনিক সুপ্রভাত সম্পাদক ফিরোজ আলম আর আমাদের মাঝে নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই আকস্মিক প্রয়াণে ফেনীর সংবাদ অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
ফিরোজ আলম ছিলেন কেবল একজন সম্পাদক নন, বরং নীতি ও আদর্শের প্রশ্নে এক আপসহীন কলম সৈনিক। ফেনী জেলার সাংবাদিকতায় সত্যকে আলিঙ্গন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক এবং সদালাপী এই মানুষটির সাথে যারাই মিশেছেন, তারা তার সেই শুভ্র সুন্দর হাসি আর বিনয়ী ব্যবহারের ভক্ত হয়ে যেতেন। তার অকাল মৃত্যুতে ফেনীর সংবাদপত্র ও সংবাদমাধ্যম এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।তার মৃত্যুতে দৈনিক সকালের কণ্ঠের প্রধান সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার, প্রকাশক ও সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।ফিরোজ আলম ভাইয়ের আদর্শ ও সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা তার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
ফিরোজ আলম উজ্জ্বলএক নক্ষত্রের বিদায়
আপডেট:

