নিজস্ব প্রতিবেদক | ফেনী : কনসেপ্ট গ্রুপের চেয়ারম্যান ডাঃ সাহেদুল ইসলাম কাওসার এবং গ্রুপের পরিচালক জাহেদুল ইসলাম (ফয়সাল)-এর বড় ভাই মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামীকাল বাদ আসর মুন্সিরহাট জগতপুর গ্রামে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গভীর শোক প্রকাশ
মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সকালের কণ্ঠ-এর প্রধান সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার (বুলেট) এবং প্রকাশক ও সম্পাদক সারমিন সুলতানা।এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, “আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করেন।

