বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

দাগনভূঞায় ফসলি জমির টপ সয়েল কাটা রোধে অভিযান ২ ট্রাক জব্দ, ২ এস্কেভেটর অকেজো

আপডেট:

​দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং দুটি এস্কেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেওয়া হয়েছে।গত বুধবার রাত ১০:৩০ টা থেকে রাত ১ টা পর্যন্ত উপজেলার পূর্বচন্দ্রপুর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান শুরু করলে জড়িত ব্যক্তিরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। অপরাধীরা সটকে পড়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত ০২টি ট্রাক জব্দ করা হয়। এছাড়া দুর্গম স্থানে হওয়ায় ০২টি এস্কেভেটর নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেগুলো ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সঙ্গীয় ফোর্স হিসেবে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম জানান, কৃষি জমির উর্বরতা রক্ষায় টপ সয়েল কাটা বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং ফসলি জমি রক্ষায় ভবিষ্যতে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত