রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ফেনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষিবান্ধব ফেনী গড়ার প্রত্যয় :অধ্যাপক ভিপি জয়নাল

আপডেট:

​ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলায় কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ের কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি জয়নাল)। অনুষ্ঠানের সভাপতিত্বে ও করেন উপজেল নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের সময় তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এদেশের মাটির সাথে মিশে থাকা কৃষকরাই আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করতে এবং কষ্ট লাঘব করতে আমরা বদ্ধপরিকর।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর তরুণ প্রজন্মের আইকন ইকবাল। তিনি স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।তৃণমূলের কৃষকদের সরাসরি সহযোগিতা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির এই মানবিক কার্যক্রমকে স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন। রাসেদ ইকবাল ভাইয়ের সক্রিয় অংশগ্রহণ তরুণ প্রজন্মকে জনসেবায় উদ্বুদ্ধ করছে বলে অনেকে মন্তব্য করেন।’কৃষিবান্ধব ফেনী’ গড়ার লক্ষ্যে এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত